ঢাকাSunday , 3 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে ছিনতাইয়ের প্রতিবাদে থানায় ছাত্র ও যুব সমাজ , ওসিকে বেঁধে দিলেন ২ দিনের আল্টিমেটাম ! 

admin
August 3, 2025 3:23 pm
Link Copied!

Spread the love

এম. আর. সোহেল ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :- কিশোরগঞ্জের ভৈরবে সাম্প্রতি চলমান ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র ও যুব সমাজ। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের শতাধিক তরুণ “ছিনতাইবিরোধী যুব সমাজ” ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ শেষে শাড়ি ও চুড়ি হাতে থানায় হাজির হয়ে ওসিকে দুই দিনের আল্টিমেটাম দেন তারা। বিক্ষুব্ধদের দাবি, ভৈরবে প্রতিদিনই ছিনতাই হচ্ছে, অথচ থানা পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমনকি শনিবার সকালে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছে ঢাকাগামী এক পরিবার। ছিনতাইরোধে ব্যর্থ হলে পুলিশের জন্য শাড়ি-চুড়ি উপহার দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ শেষে ওসি খন্দকার ফুয়াদ রুহানির সঙ্গে দেখা করে ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা বলেন,আমরা থানায় শাড়ি-চুড়ি নিয়ে এসেও এখনো দেইনি। দুই দিনের আল্টিমেটাম দিচ্ছি—এই সময়ের মধ্যে ছিনতাই বন্ধ না হলে প্রতিটি পুলিশ সদস্যকে শাড়ি-চুড়ি পরিয়ে দিবো। সভায় উপস্থিত ছিলেন ছাত্র নেতা আজহারুল ইসলাম রিদম, নূরে আলম নিলয়, মাওলানা শাহরিয়ার মোস্তাফায়ী, রিয়াদ ইসলাম, হান্নান আহমেদ হিমু সহ আরও অনেকে।

ছিনতাইয়ের সাম্প্রতিক ঘটনা:

শনিবার ভোর ৬টায় তিতাস ট্রেনে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়ার পথে পৌর কবরস্থানের সামনে ছিনতাইয়ের শিকার হন এক পরিবার। ছয় ছিনতাইকারী তাদের ওপর হামলা চালিয়ে সর্বস্ব লুট করে নেয়। পরে ভুক্তভোগী ফারদিন খান থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের অসৌজন্যমূলক আচরণের মুখে পড়েন বলে অভিযোগ উঠে। বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে ব্যাপক আলোচনার জন্ম হয়।

ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন,পুলিশ গাফিলতি করেনি। অভিযুক্ত নাঈম মিয়া (২৩) কে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ মাঠে তৎপর রয়েছে।

তিনি আরও বলেন,ছাত্র-যুব সমাজের বিক্ষোভ থানা পর্যন্ত আসাটা দুঃখজনক। তবে তাদের আশ্বস্ত করেছি—ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্র-জনতা প্রতীকী প্রতিবাদ হিসেবে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় যান। অভিযোগ রয়েছে, গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা দ্রুত জামিনে বের হয়ে আবার অপরাধে লিপ্ত হচ্ছে। ছিনতাইবিরোধী আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।