ঢাকাSaturday , 15 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ ধোবাউড়ায় পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

admin
March 15, 2025 12:54 pm
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ ২৫ ) দুপুর দেড়টার দিকে উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিলো। দুপুরে পুকুরে ৬০ রাউন্ড গুলি পড়ে থাকতে দেখেন বালু শ্রমিকরা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসে।

ওসি আরো বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কি না।

তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এই এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।