ঢাকাFriday , 28 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ নগরীতে তরুণীর ‘রহস্যজনক’ মৃত্যু

admin
March 28, 2025 6:00 pm
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় মোড়ের একটি বহুতল ভবনের ‘ছাদ থেকে পড়ে’ প্রাণ গেছে অজ্ঞাত এক তরুণীর। সে ওই ভবনের কেউ নয় বলে দাবি বাসিন্দাদের। মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ ২৫) দুপুরে ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড় মোড়ের ‘বর্ণালী সিটি সেন্টার’ নামে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। সে এই ভবনের কেউ নয় বলে জানিয়ে ঘটনায় হতবাক ভবনটির বাসিন্দারা। এ ঘটনাকে রহস্যজনক বলছেন স্থানীয়রা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ১১ মিনিটে গেট দিয়ে ভবনে প্রবেশ করে নীল জামা পরিহিত এক তরুণী। মুখে মাস্ক থাকায় চেনার উপায় নেই। দারোয়ান না থাকায় সোজা লিফটে চলে যায় সে। ঠিক দুই মিনিট পর ১২ তলায় লিফট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে চলে যায় ছাদে। কিছু সময় পর ভবনের নিচে মেলে তার নিথর দেহ।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে চলছে তদন্ত। নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। পরিচয় নিশ্চিতের জন্য কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।