ঢাকাWednesday , 9 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানবতার ছোঁয়া ছড়িয়ে গেল কান্দি ও তাম্বুলপুরে

admin
July 9, 2025 4:26 pm
Link Copied!

Spread the love

 

তাজরুল ইসলাম,  নিজস্ব প্রতিবেদক 

সহানুভূতি আর দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন আলহাজ্ব এমদাদুল হক ভরসা। আজ কান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এবং তাম্বুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তিনি নিজ উদ্যোগে গেঞ্জি, টুপি, চকলেট, আম, ফুটবল বিস্কুট, চুল কাটার ব্লেড ও ট্রিমার বিতরণ করেন।

সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের হাতে চকলেট ও আম কেটে দেওয়ায় আনন্দের পরিবেশ তৈরি হয়।
এছাড়া মানবতার নজির স্থাপন করে আলহাজ্ব এমদাদুল হক ভরসা আজ উপস্থিত ছিলেন এক হিন্দু সম্প্রদায়ের মেয়ের বিয়েতে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে এলাকাবাসী তাঁর এই উপস্থিতিকে সাধুবাদ জানিয়েছে।
জনগণের পাশে দাঁড়ানো এবং সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আলহাজ্ব এমদাদুল হক ভরসার এসব উদ্যোগ বলে জানান স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।