ঢাকাWednesday , 2 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে কচুক্ষেতে মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ

admin
July 2, 2025 3:12 pm
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুরে একটি কচুক্ষেত থেকে হোসনে আরা খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা খাতুন পার্শ্ববর্তী কাউলাটিয়া গ্রামের মৃত আব্দুল গণির মেয়ে। পরিবারের দাবি, মানসিকভাবে অসুস্থ ও সহজ-সরল স্বভাবের হোসনে আরাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কলাগাছের শক্ত পাতা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শুরু হয়েছে।

নিহতের মা রাবেয়া খাতুন বলেন, মেয়েটি রাত তিনটার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে মানসিক সমস্যায় ভুগছিল। তাকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।

বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুল ইসলাম খান শহিদ বলেন, হোসনে আরা অত্যন্ত নিরীহ ও সহজ-সরল মেয়ে ছিল। এমন একজন মানুষকে যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।