ঢাকাSaturday , 14 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ছুরিকাঘাতে ছাত্রদলের নেতা খুন

admin
June 14, 2025 5:26 pm
Link Copied!

Spread the love

 

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (২১) দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন।

শুক্রবার (১৩ জুন ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সহনাটি ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত হুমায়ুন কবীর সোনাকান্দী গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকান্দী গ্রামের বাদল ও রাশেদ নামের দুই যুবক দীর্ঘদিন ধরে স্থানীয় পাছার বাজারে একটি চায়ের দোকানে বাকিতে চা খেতেন। চায়ের দোকানি তাদের বকেয়া টাকা পরিশোধ না করায় ছাত্রদল নেতা হুমায়ুন কবীরের কাছে অভিযোগ করেন। এরপর হুমায়ুন কবীর বাদল ও রাশেদকে ডেকে এনে চায়ের দোকানের টাকা পরিশোধ করতে চাপ দেন।

এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় সোনাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদল ও রাশেদ হুমায়ুন কবীরের পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হুমায়ুন কবীরকে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সোনাকান্দী গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক জানান, পূর্বশত্রুতার জের ধরে এই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত‍্যা করা হয়েছে। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।

ওসি দিদারুল আলম জানান, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।