
আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়,এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ঈশ্বরগঞ্জ থানাধীন দত্তপাড়া এলাকাস্থ ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ গাড়ি ও ০৪ টি মোবাইল সেটসহ (১) মামুন মিয়া(২৫), পিতাঃ মোঃ মোকসেদ আলী, মাতাঃ জাহেদা খাতুন, (২) সাব্বির হোসেন চৌধুরী(২৮), পিতাঃ লুৎফর রহমান, মাতাঃ শেবিন আক্তার, উভয়ের সাং- দক্ষিণ হাতুন্ডা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ নামীয় ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অতঃপর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
