
মোঃ রফিকুল ইসলাম লাভলু,স্টাফ রিপোর্ট: রংপুর জেলা পুলিশের মাসিক (ডিসেম্বর/২০২৫) কল্যাণ সভা ও আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা আজ ৬ জানুয়ারি ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। সভায় জেলার বিভিন্ন ইউনিট ও থানা থেকে আগত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এরপর একই দিন দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ডিসেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা। এতে জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তি, গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও গোয়েন্দা কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জেলার সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং সকল থানার অফিসার ইনচার্জদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয়, দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,

পুলিশের মূল লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা এই লক্ষ্যে সকলকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। ডিসেম্বর/২০২৫ মাসে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় জেলার বিভিন্ন ইউনিট, কর্মকর্তা ও ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয় পীরগাছা থানা, যার পুরস্কার গ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল।এছাড়াও শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা: এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রংপুর । শ্রেষ্ঠ ইউনিট (যৌথভাবে): জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রংপুর সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা: এসআই (নিঃ) মোঃ সফিকুল ইসলাম আকন্দ, পীরগাছা থানা সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তিকারী কর্মকর্তা: এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, পীরগাছা থানা শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই: টিএসআই মোঃ আমিনুর রহমান, ট্রাফিক বিভাগ, রংপুর সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তিকারী (এএসআই): এএসআই (নিঃ) মোঃ শাহিনুর ইসলাম, পীরগাছা থানা শ্রেষ্ঠ ফোর্স (সহায়তাকারী/সোর্সিং): কং/২০১ মন্টি চন্দ্র রায়, তারাগঞ্জ থানা ,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ আদরী (সি-সার্কেল),মোঃ নাহিদ হাসান (ডি-সার্কেল)সহ জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।শেষে পুলিশ সুপার পুরস্কারপ্রাপ্ত সকল কর্মকর্তা ও ফোর্সকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও দক্ষতা ও সততার সাথে কাজ করে রংপুর জেলা পুলিশের ভাবমূর্তি দেশব্যাপী উজ্জ্বল করার আহ্বান জানান।
