ঢাকাSunday , 28 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী শাহ মাহবুবার রহমানের মনোনয়নপত্র দাখিল

admin
December 28, 2025 2:04 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু,পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে আসা কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। মিছিল, স্লোগান ও ব্যানারে পুরো এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সদস্য শাহ রনজু মিঞা, পীরগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজু, উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক সিরাজুল ইসলামসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শাহ মাহবুবার রহমান রাজনৈতিক অঙ্গনে একজন সুপরিচিত ও অভিজ্ঞ নেতা। মাত্র ২৯ বছর বয়সে ২০০৯ সালে তিনি পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পীরগাছা মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও উল্লেখযোগ্য। তার বাবা শাহ মিজানুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন পীরগাছা উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহ মাহবুবার রহমান বলেন,
“আমি দীর্ঘদিন ধরে পীরগাছা ও কাউনিয়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করব। জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে জনগণ জাতীয় পার্টির পক্ষে রায় দেবে—এমন আশাবাদ তিনি ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।