ঢাকাMonday , 19 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের জালে বন্দী পীরগাছার ধর্ষন মামলার আসামী : চট্টগ্রাম থেকে আটক

admin
May 19, 2025 5:41 pm
Link Copied!

Spread the love

তাজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১৩ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে পীরগাছা থানার একটি ধর্ষণ মামলার এজাহার নামীয় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী এবং র‌্যাব-৭, সিপিএসসি, চট্রগাম ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল রোববার রাত আড়াই ঘটিকার সময় অভিযান চালিয়ে আসামী মোঃ হারুন অর রশিদ (৩০) কে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। হারুন মিয়া পীরগাছা উপজেলার খামার নয়াবাড়ি চৌমোড় নামক এলাকার আবুল হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে গত ৬ মে তারিখে বাড়িতে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৫/১৩০, তারিখ: ০৭/০৫/২০২৫ খ্রিঃ, ধারা: ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোঃ/২০২০) এর ৯(১)।
র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলে আসামীকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।