ঢাকাThursday , 17 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে অবৈধ নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

admin
April 17, 2025 10:23 am
Link Copied!

Spread the love

একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ

সম্প্রতি লালমনিরহাট জর্জকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয় স্বজন সহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদের কে চাকুরিতে নিয়োগ দেয়ার প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবীতে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলার মিশন মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপন সহ বক্তারা বলেন,চলতি বছরের মার্চ মাসে স্বজন প্রীতি ও আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তি ও আওয়ামীলীগের লোকদেরকে জর্জকোটের অফিস সহায়ক ও জারীকারক সহ ২৪টি পদে নিয়োগ দেয়া হয়। অবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানান ।

এ সময় আরো বক্তব্য রাখেন,সচেতন নাগরিক সমাজের সদস্য একেএম মমিনুল হক,আফজাল হোসেন,অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সহ অন্যান্যরা।এ অবৈধ নিয়োগ বাতিল করা না হলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।