
নিজাম,লালমোহন প্রতিনিধি:-ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের সারাদেশের সাথে একযোগে লালমোহনে ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ গেস্ট সমিতির আহবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন চৌরাস্তায় মানববন্ধনে ওষুধ কোম্পানিগুলোকে চার দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবিগুলোর মধ্যে ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুতভাবে ফেরত নেওয়া ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসি তে ঔষধ কোম্পানি কৃতক ঔষধ সরবরাহ বন্ধ করা এবং সকল ওষুধের মূল্য সরকারে কর্তৃত্ব নির্ধারণ করা। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির লালমোহন উপজেলা সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন সিনিয়র সহ-সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি ডাক্তার মতিলাল সহ আরো অনেককে উপস্থিত ছিলেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
