লালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহন উপজেলায় গাছ থেকে পড়ে কবির হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বদরপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে বাচ্চু মেকারের বাড়ি এ ঘটনা ঘটে। কবির হোসেন নামে ওই দিনমজুর ওই ওয়ার্ডের ঋতু তোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানাম কবির দীর্ঘদিন যাবত ওই এলাকার গাছ কাটা এবং পরিছন্ন কাজ করত। শনিবার সকালে তিনি বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে বারোটার দিকে একটি রেন্ডি গাছের ডাল কাটতে ওঠেন এবং সেখান থেকে পরে যান। এরপর আশেপাশের কিছু লোক দেখতে পেয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মৃত্যু বলে ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থনে গেয়ে মরদেহ সুরতাল প্রতিবেদন তৈরি করছে। কোন অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
