
নিজাম, লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আজিজ। এ সময় তিনি পৌর শহরের ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কে পলিথিন বিক্রিও সংরক্ষণের দায়ে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও অভিযানে জব্দ করা হয় ৩৬০ কেজি পলিথিন। পৌর শহরে মহাজন পট্টি মেসাস কাকলি স্টোর মেসাস মিজান স্টোর সোহান স্টোর মালিক কে এই জরিমানা করা হয়। এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহ আজিজ জানান সরকারের পক্ষ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তবুও নিষিদ্ধ পলিথিন বিক্রি করছে তিন ব্যবসাহিক। এজন্য তাদের সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অভিযান সামনে অব্যাহত থাকবে।
