ঢাকাWednesday , 21 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
May 21, 2025 2:30 pm
Link Copied!

Spread the love

মোঃ মনির মন্ডল, সাভারঃ সাভারে হেমায়েতপুর এলাকা থেকে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন (৪৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ মে) দুপুরে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশ ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।এর আগে, বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে হেমায়েতপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সালাউদ্দিন মাদারীপুর জেলার সদর থানার শিলারচর ইউনিয়নের লক্ষিপুর মাতব্বর বাড়ির হাসেম মাতব্বরের ছেলে।

এবিষয়ে ডিবি ঢাকা জেলা উত্তরের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ ও তার সংগীয় দল। সেখানে তারা রাত পৌনে ৯টার দিকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।