ঢাকাSaturday , 30 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী আশানুর কে প্রাণ নাশের হুমকী, থানায় অভিযোগ

admin
August 30, 2025 8:23 am
Link Copied!

Spread the love

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী আশানুর রহমান আকন্দকে প্রাণ নাশের হুমকীর ঘটনায় থানায় অভিযোগ। গত বুধবার উপজেলার সীচা চৌরাস্তা নামক স্থানের তিনটি গ্রামে ইন্টারনেট ক্যাবল স্থাপন করার কারনে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ইন্টারনেট সংযোগকারী ২০০ মিটান ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণ নাশের হুমকী প্রদান করেন। এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী আশানুর রহমান আকন্দ। আশানুর রহমান উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চন্ডিপুর গ্রামের মৃত. আনোয়ার হোসেন আকন্দের পুত্র।

অভিযোগ সূত্রে জানাযায়, আধুনিক বাংলাদেশে গড়ার লক্ষ্যে সরকারের কর্মসূচীর অংশ হিসেবে দেশের প্রত্যান্ত অঞ্চলে অর্থ্যাৎ সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে দীর্ঘদিন হইতে সুনামের সহিত ইন্টারনেট সেবা প্রদানর করিয়া আসিতেছেন। ফলে প্রত্যান্ত অঞ্চলের অনেক লোক ঘরে বসে ফ্রিলান্সিং এর মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন করিতেছে। তিনি নিজেও আউট সোর্সিং ব্যবসার মাধ্যমে রেমিটেন্স যোদ্ধা হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছ থেকে দ্বিতীয় হিসেবে পদপ্রাপ্ত হয়েছেন। ইন্টারনেট ব্যবসা প্রসার উদ্দেশ্যে ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সংযোগ স্থাপন করেন তিনি। এরপর থেকে ওই গ্রামের কয়েকজন বখাটে ছেলে তাকে ইন্টারনেট ব্যবসা বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে হুমকী দিতে থাকে। তিনি ব্যবসা বন্ধ না করায় গত বুধবার সন্ধায় ইন্টারনেট সংযোগকারী ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণ নাশের হুমকী প্রদান করেন অভিযুক্তরা।

অভিযুক্তরা হলেন, সীচা সোনার পাড়া গ্রামের মৃতঃ মেনহাজ উদ্দিন এর পুত্র মনিরুজ্জামান মমিন ওই গ্রামে মৃতঃ ফজলু মিয়ার পুত্র রফিকুল ইসলাম, উত্তর সীচা গ্রামের মৃতঃ মফিজ উদ্দিনের পুত্র হামিদুল ইসলাম ওই গ্রামের -মোঃ বদিয়া মিয়ার পুত্র মিজানুর রহমান।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগে পেয়েছি, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।