ঢাকাThursday , 15 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হিলি সীমান্ত এলাকা থেকে ড্রোন উদ্ধার

admin
May 15, 2025 2:12 pm
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সীমান্ত এলাকার ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে হাকিমপুর উপজেলার হিলির ঘাসুড়িয়া সীমান্ত এলাকার ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা ওইটি ভারতীয় ড্রোন ক্যামেরা।
হাকিমপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)জাহাঙ্গীর আলম জানান,সন্ধায় হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউপির ঘাসুড়িয়া সীমান্তের ৪শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে ওই গ্রামের আদিবাসি কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। এসময় ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি বাড়ি নিয়ে যান। পরে তিনি পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ৯টার দিকে এসআই সুজা মিয়া তার বাড়ি থেকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।