ঢাকাSunday , 6 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

admin
April 6, 2025 5:30 pm
Link Copied!

Spread the love

দিনাজপুর প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন বন্ধে পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি এবং বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকলেও স্বাভাবিক ছিলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে গতকাল ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন বন্ধের পর আজ ৬ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১ টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সকল কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে এই বন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।