মনির হোসেন, আশুলিয়ায়সাভার প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের ওজন ১৩০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ নব্বই হাজার টাকা।শনিবার (২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সে ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৩)ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025