ঢাকাSaturday , 14 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

admin
March 14, 2026 3:46 pm
Link Copied!

Spread the love

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উলিপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আবু জাফর সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি ও জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল খান নিরব, যুবদলের যুগ্ন আহ্বায়ক মইনুল ইসলাম মঈন, নাজমুল হুদা ও বিএনপি নেতা ফিরজ কবির কাজল সহ বিএনপি এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উলিপুর মসজিদুল হুদার খতিব হাফেজ মাওলানা আনছার আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।