কাউনিয়া (রংপুর)প্রতিনিধি:-কাউনিয়ার তিস্তার চরে মালিক সিডস্ এর পাঁচ জাতের আলুর মাঠ দিবস রোববার দুপুরে তিস্তার চরে আলু খেতে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট আলু চাষী ও মায়েরদোয়া বীজ ভান্ডারের সত্বাধিকারী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রো ন্যাদারল্যান্ড মি: পিটার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালিক সিডস্ এর ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান,কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজমাইন মুশতারী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান,আলুচাষী মাহবুব আলম(নবাবগঞ্জ) স্বাগত বক্তব্য রাখেন মালিক সিডস্ এর মাঠ কর্মকর্তা পরিতোষ গোস্বামী প্রমূখ।
বক্তারা বলেন লেভান্তে জাতের আলু একটি উচ্চ ফলনশীল আলু। এ জাতের আলু খেতে তেমন ছত্রাক নাশক স্প্রে করতে হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এ আলু চাষে কৃষকদের মধ্যে সাড়া পড়েছে।
তিস্তার চরে ৩৫ হেক্টর জমিতে বীজ আলুএলুয়েট,রেনমি,লেভান্তে,কোরাজন,প্যারাডিসো,ডায়মন্ড জাতের আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025