গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল হতে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উপজেলা মাল্টিপারপার্স কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র ডিরেক্টর অপারেশনস চন্দন জেড গোমেজ উপস্থিত ছিলেন। অনিষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। গঙ্গাচড়াকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল ঝরে পড়া প্রতিরোধে জনপ্রতিনিধি, অভিভাবক ও সুশীল সমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, ভবিষ্যতেও প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে যাতে কোনো শিশু শ্রমে জড়িত না হয় এবং বিদ্যালয় ত্যাগ না করে। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাল্যবিবাহ, শিশুশ্রম এবং স্কুল থেকে ঝরে পড়া মুক্ত একটি আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত শপথ পাঠ করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ ছয় শতাধিক মানুষ অংশ নেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিমা হান্না দারিং, ডিরেক্টর টেকনিক্যাল এন্ড অপারেশন, ডিপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম গোমেজ, সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু মোঃ আলেমুল বাসার, অফিসার্স ইন চার্জ আব্দুস ছবুর, জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা সভাপতি চাঁদ সরকার, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাও. মোঃ নায়েবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার উত্তম দাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা প্রশাসন, গঙ্গাচড়া আয়োজিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025