ঢাকাTuesday , 10 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন গ্রেফতার।

admin
March 10, 2026 10:11 am
Link Copied!

Spread the love

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিবেদক| | ১০ মার্চ, ২০২৬ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ হারুন অর রশিদ (৩০)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৫। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৯ মার্চ, ২০২৬) সন্ধ্যা ৭:১৫ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি-এর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন ‘সারবাংলা ইকো পার্ক’ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।গ্রেফতারকৃত হারুন অর রশিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা ছিল। উক্ত মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ০৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই হারুন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই অপরাধীদের আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিকে রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।