
মোঃফেরদৌস আলম জহির (খান),জেলা প্রতিনিধি ,চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আগামীর নেতৃত্ব নিয়ে তৃণমূলের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রনেতা মোঃ ফরহাদ হোসেন (রানা মজলিশ)।
তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক পথচলা শুরু হয় বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য (২০১০-১২) হিসেবে। পরবর্তীতে তিনি ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি (২০১২-১৫) এবং ১০নং ঘোপাল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। আসন্ন সম্মেলনে নিজের লক্ষ্য ও অঙ্গীকার ব্যক্ত করতে গিয়ে রানা মজলিশ বলেন.জাতীয়তাবাদী ছাত্রদলের মূলনীতি—শিক্ষা, ঐক্য ও প্রগতিকে সামনে রেখে আমি ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলকে একটি আদর্শিক ও শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে সাথে নিয়ে রুখে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্রদল হবে সাধারণ শিক্ষার্থীদের আস্থার প্রতীক। শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনা এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি ছাগলনাইয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রদলকে সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে, রাজপথের ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে ফরহাদ হোসেন রানা মজলিশকে ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ ছাত্রসমাজ ও মাঠ পর্যায়ের কর্মীরা। তাদের মতে, দুঃসময়ে দলের পাশে থাকা এবং কর্মীদের সাথে রাজপথে সক্রিয় থাকা এমন নেতৃত্বই এখন সময়ের দাবি।
