ঢাকাMonday , 9 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের দোড়গোড়ায় এমপি মজনু: সমস্যা সমাধানে ‘হ্যালো এমপি মজনু’ কার্যক্রম শুরু।

admin
March 9, 2026 1:19 pm
Link Copied!

Spread the love

মোঃ ফেরদৌস আলম জহির (খান), চট্রগ্রাম প্রতিনিধি: ফেনী-১ আসনের (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এলাকার জনগণের সমস্যা সরাসরি শোনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ‘হ্যালো এমপি মজনু’ শীর্ষক এই কার্যক্রমের মাধ্যমে এখন থেকে সাধারণ মানুষ তাদের অভিযোগ, মতামত বা পরামর্শ সরাসরি সংসদ সদস্যকে জানাতে পারবেন।

জনগণকে হয়রানিমুক্ত সেবা দিতে এবং এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এই আধুনিক যোগাযোগ মাধ্যমটি চালু করা হয়েছে। সংসদ সদস্যের কার্যালয় সূত্রে জানানো হয়েছে, রাজনৈতিক, সামাজিক বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরাসরি যোগাযোগের মাধ্যম:

যেকোনো অভিযোগ বা পরামর্শ জানাতে সাধারণ মানুষ নিচের নম্বরগুলোতে কল করতে পারবেন:০১৭১১-৩৫১৭৩০ ০১৮৭৭-৩৯৯৩২৬ ০১৭৮২-৩৯৫৯৫৫ কল করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও যোগাযোগ করার সুযোগ রাখা হয়েছে। আগ্রহীরা https://hellompmaznu.com/write-your-mp/ লিঙ্কে গিয়ে তাদের বক্তব্য লিখে পাঠাতে পারবেন। এছাড়া পোস্টারে দেওয়া কিউআর (QR) কোড স্ক্যান করেও সরাসরি ওয়েবসাইটে যুক্ত হওয়া যাবে।

এই উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু জানান, ফেনী-১ আসনের প্রতিটি মানুষের পাশে থাকা এবং তাদের সমস্যাগুলো সরাসরি জেনে সমাধান করাই তার মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের সাথে জনপ্রতিনিধির দূরত্ব ঘুচবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।