আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৩ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাদরা গ্রামের ফরিদুল ইসলামের বাড়ির পাশ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025