প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:৩৮ পি.এম
তেঁতুলিয়ায় দৈনিক করতোয়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত উত্তরাঞ্চলের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে করতোয়ার ভূমিকা প্রশংসনীয়-ইউএনও

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেছেন, দৈনিক করতোয়া এ অঞ্চলের নানামুখী সমস্যা ও উন্নয়নের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে ইতোমধ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ভূয়সী প্রশংসনীয় হয়েছে। দীর্ঘ ৫০ বছরে দৈনিক করতোয়া উত্তরাঞ্চলের আঞ্চলিক পত্রিকা থেকে বেরিয়ে সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আগামী দিনেও দৈনিক করতোয়া পরিবার ও করতোয়ার কলম সাংবাদিকরা এই ভূমিকা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি। একই সংগে ৫০তম বর্ষে পদার্পন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণে দৈনিক করতোয়া পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। আজ মঙ্গলবার (১২ আগষ্ট২৫) দৈনিক করতোয়ার ৫০তম বর্ষে পর্দাপন উপলক্ষে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
দৈনিক করতোয়া তেঁতুলিয়া প্রতিনিধি এম এ বাসেত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২০২৪ এ পরিবেশ পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন, তেঁতুলিয়া কবি ও লেখক পরিষদ সভাপতি এবং সচেতন নাগরিক কমিটি আহবায়ক এ্যাড. মনোয়ার হোসেন হানিফ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই মিলন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক দিনকালের তেঁতুলিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সোহরাব আলী, দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধি-আঃ রাজ্জাক, দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম। দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি এস কে দোয়েল, দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দীন, দৈনিক বাংলার সকাল এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু , এনটিভি অনলাইন উপজেলা প্রতিনিধি মো. রতন, দৈনিক নওরোজ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি দৈনিক করতোয়ার ৫০তম বর্ষে পর্দাপন উপলক্ষে কেক কাটেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025