ঢাকাSaturday , 9 August 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

admin
August 9, 2025 2:54 pm
Link Copied!

Spread the love

মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজার তেঁতুলতলায় তেঁতুলিয়া প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সাংবাদিক মোস্তাক আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোহরাব আলী। এতে বক্তব্য রাখেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন, সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম, সাংবাদিক মোবারক হোসেন,সাংবাদিক আল আমিন,সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক হাফিজুর রহমান হাবিব , সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, সাংবাদিক রবিউল ইসলাম রতন ও সাংবাদিক জুয়েলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।

তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।