ঢাকাFriday , 23 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষ প্রতীক চূড়ান্ত হওয়ায় কান্দি ইউনিয়নে বিএনপির ব্যাপক আনন্দ মিছিল

admin
January 23, 2026 1:58 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু,নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতীক হিসেবে ঐতিহ্যবাহী ধানের শীষ চূড়ান্তভাবে পাওয়ায় রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকেলে কান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হলে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভোটাররা “ধানের শীষ জনতার প্রতীক”, “বিএনপি মানেই গণতন্ত্র”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন ইউনিয়নের প্রধান সড়কসমূহ। আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আলহাজ্ব আফসার আলী।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পীরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিব খন্দকার শুভ্র, শাহীন আলম, শাহাবুদ্দিন মৃধা।


অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন কান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব শাহিন মিয়া, আজাদ মন্ডল, শামীম এবং ছাত্রদল কান্দি ইউনিয়ন শাখার সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক রোকন মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ প্রতীক বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এই প্রতীকের মধ্য দিয়েই তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে।


বক্তারা আরও বলেন, কান্দি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ মিছিলে অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি এখনো এ দেশের সবচেয়ে জনপ্রিয় ও গণভিত্তিক রাজনৈতিক শক্তি। আয়োজক সূত্র জানায়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজিত এ আনন্দ মিছিলে কান্দি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার ধানের শীষপ্রিয় সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।