প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ৫:৪৭ পি.এম
নানা আয়োজনে নীলফামারিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রনি ,নীলফামারী প্রতিনিধি: ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শ্লোগানে নীলফামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে মঙ্গলবার (১২আগস্ট)।
যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে দিবসের কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, যুব সমাবেশ, সনদ পত্র ও ঋণের চেক বিতরণ, পরিষ্কার পরিচ্ছনতা এবং বৃক্ষরোপণ।
সকালে জেলা যুব ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম সরকার ও সহকারী পরিচালক হাসান আলী বক্তব্য দেন।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ৬০জনের মাঝে সনদ পত্র ও ১১৯জনের মাঝে প্রায় ৫৯লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
এরআগে যুব ভবন থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025