
রনি নীলফামারী:
নীলফামারীতে ট্রাকের চাপায় মারুফা বেগম এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পলাশবাড়ি ইউনিয়নের হরতকিতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ি এলাকার ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মারুফা বেগম(৪২)
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, বিকেলে স্বামী ওমর ফারুকসহ মোটরসাইকেল যোগে ডোমারে ফিরছিলেন মারুফা। পথিমধ্যে ইজিবাইকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগলে সড়কে ছিটকে পড়েন তারা। একই পথে যাওয়ার সময় একটি ট্রাক চাপায় মারা যান মারুফা।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ডোমারে আটক করা হয়েছে তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। মৃতদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
