ঢাকাThursday , 15 January 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পল্লী বিদ্যুৎ গ্রাহক সচেতনতা ও মোটিভেশন সভা অনুষ্ঠিত

admin
January 15, 2026 1:21 pm
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাভলু নিজেস্ব‌ প্রতিবেদক:রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের দাদন এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক সচেতনতা ও মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (আজ) বিকাল সাড়ে ৪টায় দাদন এলাকার সুমন চন্দ্র বর্মনের বাড়ি সংলগ্ন স্থানে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিদ্যুৎ ব্যবহারে নিরাপত্তা, বৈধ সংযোগ গ্রহণ, সময়মতো বিল পরিশোধ, অবৈধ সংযোগের ক্ষতিকর দিক এবং বিদ্যুৎ সেবার মানোন্নয়নে গ্রাহক–সমিতির পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ দুর্ঘটনা প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কেও গ্রাহকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশরাফুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, পীরগাছা জোনাল অফিস, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. খাজা মিয়া, লাইন টেকনিশিয়ান ও ইনচার্জ, দেবী চৌধুরীরাণী অভিযোগ কেন্দ্র এবং মো. সাদ্দাম হোসেন, ওয়্যারিং পরিদর্শক, পীরগাছা জোনাল অফিস, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১।

বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ সংযোগ ও নিয়ম মেনে বিদ্যুৎ ব্যবহার করলে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমে, তেমনি সার্বিক বিদ্যুৎ সেবার মান উন্নত হয়।

সভায় স্থানীয় গ্রাহক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। শেষে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।