
মোঃ ফারুক হোসেন, (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ যুবক-যুবতীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।মঙ্গলবার বিকেলে পাইকগাছা থানা পুলিশের একটি বিশেষ দল পৌর সদরের হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই বিশ্বজিৎ সরকার, সুমন গাইন ও কৃপাসিন্ধু ওই সড়কের সাবেক এক নারী কমিশনারের বাড়িতে অভিযান চালান। সেখান থেকেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়।আটককৃতদের পরিচয় আটককৃতদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলাসহ পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে আইনি কারণে তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের দণ্ড আটকের পর তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি-র দপ্তরে হাজির করা হয়। সেখানে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও সাজা প্রদান করা হয়।”পৌর এলাকায় এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান নিয়মিত চলবে।”এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন
