পীরগাছা (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগাছায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আটা কিনতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন হাজারো নারী-পুরুষ। সকাল ৬টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত আটা পাচ্ছেন না অসহায় মানুষগুলো।
স্থানীয়দের অভিযোগ, আটা বিক্রির স্থানে কোনো শৃঙ্খলা নেই, নারী-পুরুষে একাকার হয়ে হুড়োহুড়ি চলছে। তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। একজন ক্রেতা বলেন, “ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র আড়াই কেজি আটা পর্যন্ত জোটে না। তবুও পরিবারের জন্য নিতে বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।”
এদিকে ভোক্তাদের দাবি, যথেষ্ট পরিমাণ আটা সরবরাহ নিশ্চিত করা না গেলে এভাবে ওএমএস কর্মসূচি দিয়ে মানুষের দুর্ভোগ বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025