প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৭:৪০ এ.এম
পীরগাছায় খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে—নিখোঁজ আব্দুল কাদেরের মৃত্যু ঘিরে রহস্য

মোঃ রফিকুল ইসলাম লাভলু,নিজেস্ব প্রতিবেদক:-রংপুরের পীরগাছা উপজেলায় স্থানীয় একটি খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি সাহেববাজার এলাকার বাসিন্দা আব্দুল কাদের (৫০)। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং গতকাল দুপুরের পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি পীরগাছা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা উপস্থিত হয়ে কাদেরের পরিচয় নিশ্চিত করেন। পরিবার জানিয়েছে, আব্দুল কাদেরের হাত–পা কিছুদিন ধরে আংশিক প্যারালাইজড ছিল। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি প্রায়ই একা বাড়ি থেকে বেরিয়ে যেতেন। ঠিক একইভাবে গতকালও বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ভোরে তাঁর লাশ খালে ভেসে ওঠায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন,মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার জানায়, তাঁর হাত–পা প্যারালাইজড ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—সাহেববাজারের সুপারগাছ সংলগ্ন সাঁকো পার হওয়ার সময় পা পিছলে তিনি খালে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়দের অনেকে মনে করছেন, কাদেরের দুর্বল শারীরিক অবস্থা, মানসিক অসুস্থতা এবং একা চলাফেরার প্রবণতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এছাড়া পানি কম থাকায় পড়ে যাওয়ার পর তিনি আর উঠতে না পারার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।মরদেহ উদ্ধার ও প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পীরগাছা থানা পুলিশ লাশটি পরিবারের নিকট হস্তান্তর করে। ঘটনার পর সাহেববাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মানসিকভাবে অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের নিরাপত্তায় পরিবারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025