প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ৪:০৮ পি.এম
পীরগাছায় জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজনে জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন ৫ নং ওয়ার্ড

মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজেস্ব প্রতিবেদক: রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চৌধুরাণী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল ৩ নং ওয়ার্ড (কুটিপাড়া) বনাম ৫ নং ওয়ার্ড (কুতুববাশ)।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খাঁন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর আমির।
এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
- রমজান শেখ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, পীরগাছা উপজেলা শাখা
- মোঃ নুরুন্নবী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈকুড়ী ইউনিয়ন শাখা
- মাসুম কবির, সহ-সভাপতি, যুব বিভাগ, কান্দি ইউনিয়ন শাখা
খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দারুণ উত্তেজনা ও টানটান প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ৫ নং ওয়ার্ড (কুতুববাশ) দল প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনালের শিরোপা জয়ের গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং খেলাপ্রেমীদের ব্যাপক উপস্থিতি টুর্নামেন্টটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025