প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ১০:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ১০:২৯ এ.এম
পীরগাছায় ডিবি পুলিশের অভিযানে ৮ পুরিয়া হিরোইন উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার।

মোঃ রফিকুল ইসলাম লাভলু,স্টাফ রিপোর্টার,রংপুর: রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে পীরগাছা উপজেলায় ৮ পুরিয়া হিরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ মে ২০২৬) রাতে পরিচালিত এই অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল রাত ১০টা ২৫ মিনিটের দিকে পীরগাছা থানাধীন ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের বীর নারায়ণ মৌজার পশ্চিম দেবু এলাকার মাঠের পাড় বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বীর নারায়ণ স্কুলপাড় এলাকার মোঃ হাশেম আলীর কলা ও সুপারি বাগানের সামনে পাকা সড়কের ওপর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটককৃত ব্যক্তি শাহ মোঃ আব্দুর রহিম কুদ্দুস (৪৭)-এর হেফাজত থেকে সোনালি কর্কযুক্ত সাদা রঙের একটি কৌটার ভেতরে রাখা ৮ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামিকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ১১ এবং তারিখ ৬ মে ২০২৬।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত ও পরিকল্পিত অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রংপুর জেলায় মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025