ঢাকাTuesday , 16 December 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগাছায় বিএনপির নির্বাচনী জনসভা ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

admin
December 16, 2025 10:05 am
Link Copied!

Spread the love

মোঃ রফিকুল ইসলাম লাবলু, নিজস্ব প্রতিবেদক :- আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রংপুর জেলার পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক সাজে সজ্জিত মঞ্চে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর জেলা শাখার সিনিয়র সহ-আহ্বায়ক আলহাজ্ব আফসার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ জুয়েল।
জনসভায় সভাপতিত্ব করেন কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করে দেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি চালু করে সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। রংপুর অঞ্চলের কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। জনসভা শুরুর আগে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের দৃশ্যমান বার্তা দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।