
মোঃ রফিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিবেদক:-রংপুরের পীরগাছায় রেলগেইট অতিক্রম করার বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুই ভাগ হয়ে গিয়েছে। এ সময় ট্রাক্টর চালক আসাদ মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের সুবিদ রেলগেইটে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।আহত আসাদ মিয়া উপজেলার সুবিদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুবিদ গ্রামের ওই রেলগেইটটি অরক্ষিত। ঘটনার সময় আসাদ মিয়া ট্রেনের আসার শব্দ বুঝতে না ওই রেলগেইট অতিক্রম করার চেষ্টা করে। সে সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ওই রেলগেইটের কাছাকাছি আসলে ট্রাক্টরের স্টার্ট বন্ধ হয়ে যায়। আসাদ মিয়া ট্রাক্টরটিকে দূর্ঘটনার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে থাকাকালে ট্রেনটি প্রচন্ড বেগে ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাক্টরটি দুই টুকরো হয়ে পাশ্ববর্তী জমিতে ছিটকে পড়ে। এ সময় ট্রাক্টর চালক আসাদ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বোনারপাড়া রেলওয়ে থানার ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


