মো:জুয়েল রানা (নীলফামারী) প্রতিনিধি :দিনাজপুর, ১৬ মার্চ ২০২৬,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন। আজ সোমবার সকাল ৯:৩০ মিনিটে তিনি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সৈয়দপুরে পৌঁছানোর পর সড়ক পথে সরাসরি কর্মসূচি স্থলে যাত্রা করেন,উক্ত খাল খনন কর্মসূচি স্থানীয় জল সম্পদ ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি চাষের সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণের উপস্থিতিতে খাল খনন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং পরিবেশ সংরক্ষণে নতুন মাত্রা যোগ হবে।বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এটি দীর্ঘমেয়াদে এলাকায় কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025