
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৯আগস্ট)বিকেলে শিবরামপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোপিনাথ মন্দির মাঠে সনাতনী ধর্মাবলম্বী তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১নং ওয়ার্ড হরিবাসর কমিটির সভাপতি বাবু হরিপদ অধিকারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মনজুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী ওয়ার্ড, উপজেলা বিএনপির সদস্য সুভাস দাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, বীরগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলিমউদ্দীন, শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শইমদ্দীন আহমেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি মনজুরুল ইসলাম বলেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই সমান অধিকার নিয়ে বসবাস করছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে বিএনপি সবসময় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। পূজা হোক আনন্দের, পূজা হোক সম্প্রীতির এই হোক আমাদের প্রতিজ্ঞা।
তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের পাশে নিয়ে আমরা মাঠে থাকব, জনগণের পাশে থাকব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
