ঢাকাThursday , 12 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ জিয়াউর রহমানের স্মরণে নড়াইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
June 12, 2025 1:24 pm
Link Copied!

Spread the love

 

 

মোঃ রাসেল হুসাইন, নড়াইল

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমানের স্মরণে নড়াইলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) নড়াইলের  কালিয়া উপজেলার ডাকবাংলো চত্বরে,পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী  সংগঠনের আয়োজনে বিকাল ৩টার দিকে বৃষ্টিকে উপেক্ষা করে স্বরণকালের সেরা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। 

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম  সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস  জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত  ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আসজাদুর রহমান মিঠু, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, 
 

আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন জাতির এক মহানায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

এ সময় বক্তারা আরও বলেন, নির্বাচন আসলে নড়াইল-১ ও নড়াইল-২ আসনে অতিথি পাখিদের আনাগোনা বেড়ে যায়। দুটি আসনের জনগন এ অতিথি পাখিদের আর দেখতে চাইনা। 

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।