ঢাকাTuesday , 13 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ব্যতিক্রমী উদ্যোগ: পাখিদের অভায়াশ্রম নির্মানে গাছে গাছে লাগনো হলো পাখির বাসা

admin
May 13, 2025 5:21 pm
Link Copied!

Spread the love

 

তাজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক 

সরকারি অর্থে নানা ধরনের প্রকল্প নেয়া হলেও এবার পীরগাছা সদর ইউনিয়নের বিভিন্ন গাছে গাছে পাখিদের অভায়াশ্রম নির্মানের পাখির বাসার লাগনোর ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পীরগাছা উপজেলা চত্ত্বরে পাখির বাসা স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
এসময় উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একরামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপ-সহকারি প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, পীরগাছা থানার ওসি তদন্ত নাহিদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফিরোজ হোসেন, এনসিপি নেতা মাহিম, প্রভাষক রফিকুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের এডিপি ও রাজস্ব খাতের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ লক্ষ টাকা ব্যায়ে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মোড়ে থাকা গাছে এক হাজার পাখির বাসা স্থাপন করা হবে।
উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, আমাদের প্রকৃতি রক্ষার জন্য এবং পাখির উপযুক্ত বাস স্থান তৈরি জন্য আমরা এ প্রকল্প নিয়েছি। পাখিরা যেন তাদের অভায়াশ্রম মনে করে বাসাগুলোতে বসবাস করতে পারে। আমরা আমাদের প্রকৃতিতে ফিরে যেতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।