প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৩:০৭ পি.এম
ভালুকায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল ও সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে মঙ্গলবার (০৫ আগস্ট ২০২৫)এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিনটি স্মরণে মঙ্গলবার সকাল থেকেই ভালুকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিএনপির ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে বিজয় মিছিলটি ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, মোঃ শহিদুল ইসলাম শহীদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুবদল নেতা খান সোহাগ, রুহুল আমীন, মাজাহারুল ইসলাম সিজার, মোঃ আতিকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি ঐতিহাসিক মাইলফলক।” তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "এই আন্দোলনের মাধ্যমে দেশবাসী দেখিয়ে দিয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস।
বক্তারা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও সুশাসনের লক্ষ্যে বিএনপি ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের অংশগ্রহণে এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025