ঢাকাSaturday , 12 July 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় জমি বিরোধের জেরে হামলা ও লুটপাট, নারী-শিশুসহ আহত ৩

admin
July 12, 2025 8:06 am
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হাই নামের এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বগাজান গ্রামের আব্দুল হাইয়ের সঙ্গে একই গ্রামের লোকমান আলী গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সম্প্রতি লোকমান আলীর নেতৃত্বে ইমরান, সজীব, কবির, এনামুল হক, রব্বানী, ফয়সাল, রাজীব হোসেন, আব্দুল আল মামুন, মামুন অর রশিদ ও শামীম দেশীয় অস্ত্র—দা, বল্লম, ডেগার, লাঠি ও সোটা—নিয়ে আব্দুল হাইয়ের বাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালিয়ে আলমারি ভেঙে এক লাখ টাকা নগদ অর্থ ও প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। হামলা ঠেকাতে গেলে আব্দুল হাই, তার স্ত্রী রুমানা আক্তার ও ছেলে জান্নাতুল নাঈমকে মারধর করে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল হাই জানান, হামলাকারীরা এখনো হুমকি দিচ্ছে। তাদের ভয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।