প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৮:৫৮ পি.এম
ভালুকায় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা, অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং সাধারণ সভা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই ২০২৫) দুপুরে ভালুকা সিটি গার্ডেন হোটেল মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আবদুর রশিদ আকন্দ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মোঃ নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ আজিজুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল মুনির।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক ড. জেবুন নেছা রীনা, সমাজসেবিকা ফজিলাতুন্নেছা, উপজেলা সমবায় কর্মকর্তা অপরূপা মালাকার এবং ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় অবসরপ্রাপ্ত তিনজন গুণী শিক্ষককে, যাঁদের সম্মানে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। বক্তারা তাদের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন, তাদের অবদান আমাদের শিক্ষা সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রশিদ এবং কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।
শেষে, নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকনির্দেশনা তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025