ঢাকাThursday , 12 March 2026
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভিডিও গ্যালারি
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

admin
March 12, 2026 9:14 pm
Link Copied!

Spread the love

আবুল কালাম আজাদ,উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের উলিপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনের তালিকা তৈরিতে অনিয়ম করার অভিযোগে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হলে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দিয়েছেন বলে স্বজন সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদে।

উপজেলা ত্রান ও পুনবাসন অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর-২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হবে। উপজেলার ১৩টি ইউনিয়নের ভিজিএফ কর্মসূচীর আওতায় ৮৩ হাজার ৩৭ জন্য ব্যক্তির বিপরীতে ৮৩ মে.টন ৩শ ৭০ কেজি চাল বরাদ্দ প্রদান করা হয়েছে। ধরনীবাড়ি ইউনিয়নে ৬ হাজার ৮শ ব্যক্তি এই সুবিধা পাবেন। বর্তমানে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন সুবিধাভোগীদের তালিকা তৈরি করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশিল সমাজের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের হতদরিদ্র মানুষের তালিকা তৈরির জন্য যাচাই-বাচাই হবে। কিন্তু চেয়ারম্যান এরশাদুল হক সকালে এসে তার অনুসারী ও পছন্দের ব্যক্তিদের কাছ থেকে আইডি কার্ডের ফটোকপি জমা নেন। পরে দুপুরে ওই ওয়ার্ডে ইউপি সদস্যগণ ও সাধারন মানুষ এসে জানতে পারেন তালিকা তৈরির কাজ শেষ হয়েছে। পরে বিকালে তারা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে তালিকা তৈরিতে অনিয়মের বিষয়ে জানতে চান। সুবিধাভোগী বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে ইউপি সদস্যরা ও স্থানীয় জনগন চেয়ারম্যানের সাথে পরিষদে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এ ঘটনায় চেয়ারম্যানসহ তার অনুসারীদের সাথে সাধারণ জনগন ও ইউপি সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় চেয়ারম্যান এরশাদুল হক গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রওনা দেন।ধরানীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকলের সমন্বয়ে দুঃস্থ্যদের তালিকা তৈরির কথা থাকলেও চেয়ারম্যান তার অনুসারীদের নিয়ে আগেই তালিকা তৈরি করেন। এ ঘটনায় বঞ্চিত জনগন ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এ বিষয়ে যোগাযোগ করা হলে এ্যাম্বুলেন্সে থাকা ধরানীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছোট ভাই ওবায়দুল হক জানান, চিকিৎসার জন্য চেয়ারম্যানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি চেয়ারম্যানের বরাত দিয়ে জানান, স্বচ্ছ-তালিকা তৈরির জন্য উদ্দোগ নিলে ইউপি সদস্যরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের উপর হামলা চালায়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, চেয়ারম্যানের সাথে ইউপি সদস্যদের হাতাহাতির কথা শুনেছি। আজ (বৃহস্পতিবার) ওই পরিষদের সকল ইউপি সদস্য চেয়ারম্যান এরশাদুল হকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে আমার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।