
মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩নং তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৫৮), পিতা – মৃত জবেদ আলী প্রমাণিত, নিজ বসতবাড়ির পেছনে অবৈধভাবে গাঁজার গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
আজ ২৬ মে ২০২৫ ইং, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে তার বসতবাড়ির পেছন থেকে আনুমানিক ১০ ফিট লম্বা একটি কাঁচা গাঁজার গাছ জব্দ করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী কার্যক্রমে সবার সহযোগিতা প্রয়োজন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
