আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ ২০ জুলাই, রবিবার দুপুরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকন, সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
মতবিনিময়কালে ইউএনও দীপ জন মিত্র বলেন,
"ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে। সাংবাদিকদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি আপনাদের পাশে থেকে জনগণের জন্য কাজ করতে চাই।"
তিনি আরও বলেন,"যেকোনো অনিয়ম, দুর্নীতি বা সমস্যা দ্রুত জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের অংশীদারত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
সভায় সাংবাদিকরা নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক
All rights reserved © 2025