
আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম আঙ্গাতী পাড়ায় বজ্রপাতে দুই শিশুসহ ছয়জন আহত হয়েছেন। রবিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া বজ্রপাতের সময় মাঠের পাশে অবস্থান করা কয়েকজন ব্যক্তি বিদ্যুৎ চমকসহ বজ্রাঘাতে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন: মাহমুদুল হাসান কামরুল (৩০),সুমাইয়া খাতুন (১৪), সুখজান (৪৫),মাসরুল ইসলাম (৫), মুহিববুল্লাহ (২৭), সাগর আলী (২০)।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে সবাই সুস্থ আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী। তিনি বলেন, “ঘটনার পর সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।”
বজ্রপাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার এবং সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।
